বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বড় প্রকল্প, অন্তর্ভুক্ত ৫৩৪ স্কুল

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বড় প্রকল্প, অন্তর্ভুক্ত ৫৩৪ স্কুল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে ৬৪টি জেলায় বিদ্যমান ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি সিটি করপোরেশন এলাকায় নির্বাচিত ৪৬টি বিদ্যালয়। ‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬১৭ কোটি টাকা।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে  সম্প্রতি  এ তথ্য জানানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, সিটি করপোরেশন এলাকার ৪৬টি বিদ্যালয়ের তালিকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক প্রত্যয়নসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

    চিঠিতে  আরও বলা হয়েছে, জেলার ৪৮৮টি বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস সিস্টেম থেকে সংগ্রহ করা হয়েছে। ১০টি সিটি করপোরেশনের নির্বাচিত বিদ্যালয়ের তালিকা পূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছ থেকে সংগৃহীত হয়।

    প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যয়নপত্রে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, প্রশাসনিক ভবন ও খেলার মাঠের অবকাঠামো উন্নয়ন করা হবে। 

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দেশের প্রাথমিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন