শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সৌদিতে সিগারেট বিক্রি বন্ধ হচ্ছে কোথায় কোথায়?

    সৌদিতে সিগারেট বিক্রি বন্ধ হচ্ছে কোথায় কোথায়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট ও শীশাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই নির্দেশনা কার্যকর করা হয়। 

    দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, জনগণের স্বাস্থ্যের সুরক্ষা, আইন ও প্রশাসনিক নিয়ম পালন নিশ্চিত করা এবং দেশজুড়ে নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।

    সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেট, শিশা ও ই-সিগারেটসহ তামাকজাত সব ধরনের পণ্য ও দ্রব্য বিক্রয়কারী দোকানের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে।

    লাইসেন্স পাওয়ার জন্য দোকানের মালিকদের বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়া আইন ও এর বাস্তবায়নবিধি অনুসরণ করতে হবে।

    এ ছাড়া তামাকজাত পণ্যদ্রব্য বিক্রয়কারী সব দোকানকে নগর এলাকায় বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে। দোকানের আয়তন ন্যূনতম ৩৬ বর্গমিটার এবং রাস্তার প্রস্থ ও স্থানের শ্রেণিবিন্যাস অনুযায়ী পৌর কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে।

    দোকানের বাইরের সাইনবোর্ডে যেকোনো ধরনের লোগো কিংবা প্রচারণামূলক ছবির ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে কেবল দোকানের নাম প্রদর্শন করা যাবে। দোকানের বাইরে ফুটপাত ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    বিধি অনুযায়ী, প্রত্যেক দোকানে ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা করতে হবে। বিনিয়োগকারীদের প্রযুক্তিগত ও স্থাপত্যসংক্রান্ত শর্ত মানতে হবে, যার মধ্যে রয়েছে ভবনের সম্মুখভাগের নকশা, প্রতিবন্ধী-বান্ধব র‍্যাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সৌদি বিল্ডিং কোড অনুযায়ী বায়ু চলাচল, আলোকায়ন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা।

    কেবল সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এসএফডিএ) মানদণ্ড পূরণকারী পণ্য বিক্রি করা যাবে।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন