শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পাকিস্তান সীমান্তে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিল আফগানিস্তান

    পাকিস্তান সীমান্তে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিল আফগানিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগানিস্তান। রোববার (১২ অক্টোবর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।

    মুত্তাকি বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো -যার মধ্যে কাতার, সৌদি আরব রয়েছে- অনুরোধ করে বলেছে, এই সমস্যার একটা সমাধান দরকার। সেজন্য আমরা আমাদের দিক থেকে আপাতত অভিযান বন্ধ রেখেছি।

    তিনি আরো বলেন,পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তিপ্রত্যাশী। তারা আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। সেজন্য পাকিস্তানি সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই।

    আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে, তখন আমাদের সাধারণ মানুষ, দায়িত্বশীল ব্যক্তিত্ব, আলেম-উলামা এবং অন্যান্য ধর্ম প্রধানসহ সবাই দেশের স্বার্থে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে।

    তিনি আরো বলেন, পাকিস্তান যদি শান্তি ও সুসম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তান অন্যান্য বিকল্পই গ্রহণ করবে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমানবাহিনী। এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান। এই সঙ্ঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান-আফগানিস্তান বর্ডার খুলে দেয়া হয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন