শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকার সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু

    ঢাকার সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু করা হয়েছে। এখানে ভোজনপ্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন। শনিবার (১১ অক্টোবর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আইসিসিএল গোরমে চালু করা হয়।

    আয়োজন উপলক্ষে আইসিসিএলে উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী, প্রভাবশালী করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুডব্লগার, সঙ্গীতশিল্পী, সরকারি কর্মকর্তা সহ আইসিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের লাইভ মিউজিকের মধ্য দিয়ে আইসিসিএল গোরমের কার্যক্রম চালু হয়। পাশাপাশি, লাইভ মিউজিক উপস্থাপনের জন্য সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনের ব্যবস্থা রয়েছে এখানে। একইসাথে, অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিষ্টিবেক’ চালু করা হয়েছে।

    আন্তর্জাতিক মানের এই কনভেনশন সেন্টারে এখন একই ছাদের নিচে মিলবে অসাধারণ সব খাবার। খুব শীগ্রই আইসিসিএলে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট ‘চাটওয়ালা’ আর বাচ্চাদের জন্য কিডস জোন চালু হতে যাচ্ছে। আইসিসিএলের কিচেনেও দেখা মিলবে অত্যাধুনিক সব প্রযুক্তির। দেশ ও দেশের বাইরের দক্ষ শেফরা এখানে একত্রিত হয়েছেন। নির্ভরযোগ্য ও বিশ্বমানের সেবা, সুবিশাল হল, সুবিন্যস্ত পার্কিং, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং দক্ষ ও সহযোগিতা-পরায়ণ কর্মীদল আইসিসিএলকে বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে। মুখরোচক সব খাবারের জন্য এখন শহরের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে এই কনভেনশন সেন্টারটি।

    এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “এখন শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের সুব্যবস্থা নিয়ে এসেছে আইসিসিএল। অত্যাধুনিক কিচেন, বিশ্বমানের সেবা আর কর্মীদের নিরলস প্রচেষ্টা যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, ঠিক সেভাবেই এই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিনও মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছি আমরা।”

    অনুষ্ঠানে আগত অতিথিরা সুস্বাদু খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করেন। এসময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আইসিসিএল গোরমের লাইভ মিউজিক মানুষের মাঝে ইতিবাচক ধারণার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

    আইসিসিএল সম্পর্কে

    ঢাকার মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) কর্পোরেট ইভেন্ট, বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ স্থান। এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে আইসিসিএল প্রতিটি ইভেন্টকে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করছে; প্রতিটি ছোটো-বড়ো বিষয়ে গভীর মনোযোগ দিচ্ছে, আয়োজন নিখুঁতভাবে বাস্তবায়ন করছে এবং পেশাদারিত্বের সাথে যথাযথ সেবা নিশ্চিত করছে। আইসিসিএলে ১৪,০০০ বর্গফুট আয়তনের দুইটি প্রশস্ত হল রয়েছে, যা রাউন্ড-টেবিল স্টাইলে ৮০০ অতিথি ও থিয়েটার স্টাইলে ১,২০০ অতিথি ধারণ করতে সক্ষম। এতে স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে; যা আইসিসিএলে ইভেন্ট আয়োজনের জন্য আরও নিখুঁত পরিবেশ তৈরি করে।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ