শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • গুইমারা উপজেলা বিএনপির গণসংযোগ

    গুইমারা উপজেলা বিএনপির গণসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৩১ দফা দাবি আদায়ে এবং বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছে গুইমারা উপজেলা বিএনপি পরিবার।

    ১৩ অক্টোবর বিকাল ৩:০০ টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার দিকনির্দেশনায় গণসংযোগে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সহসভাপতি আবুল কাশেম, নবী হোসেন, শেখ মো:ইব্রহিম, এসএম মিলন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ ছাড়া ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

    এসময় উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার দিকনির্দেশনায় আগামি নির্বাচনে সবাই যেন নির্ভয়ে বিএনপি প্রতিক ধানের শীষে ভোট দিতে পারে সবাইকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এবং খাগড়াছড়ির গুইমারায় পূর্বের ন্যায় সবাই যেন সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ থাকে সে ব্যাপারে ও সচেষ্ট থাকতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন