শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ: যানজটে নাকাল যাত্রীরা

    শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ: যানজটে নাকাল যাত্রীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ অধ্যাদেশ সংশোধনের দাবিতে এবং সোমবার (১৩ অক্টোবর) ঢাকা কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।এতে যানজটে আটকা পড়েছে সায়েন্সল্যাব মোড় দিয়ে চলাচলকারী যানবাহন। ভ্যাপসা গরম আর যানজটে নাকাল অবস্থা যাত্রীদের।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সরেজমিনে সায়েন্সল্যাব এলাকায় দেখা যায়, মোড় দিয়ে চলাচলকারী যানবাহন আটকে রেখেছে শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত ও শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখী, ধানমন্ডি-কলাবাগনসহ অন্য রুট থেকে সায়েন্সল্যাব অভিমুখী যানবাহন আটকা পড়ে আছে।

    যানযটে আটকা যাত্রীরা প্রায়ই এমন সড়ক অবরোধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। 

    মৌমিতা বাসের যাত্রী শারমিন নাহার বলেন, প্রায়ই এমন অবরোধ হয়। আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া কিছুই না। ৩০ মিনিট ধরে বসে আছি। একে তো গরম, তার ওপর জ্যামে বসে থাকা। জানি না কতক্ষণ বসে থাকতে হবে।

    দিবারুল আলম নামের আরেক যাত্রী বলেন, অফিসে যাচ্ছিলাম, এখন গাড়িসহ আটকা পড়লাম। এগুলো ভোগান্তি। কিছু হলেই শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে কষ্ট দেয়। এগুলোর শেষ কোথায়!

    ডি-লিংক বাসের চালক সুমন বলেন, হঠাৎ ছাত্ররা রাস্তা বন্ধ করে দিছে। যাওয়ার উপায় নাই, তাই বসে আছি।

    এর আগে, বেলা সাড়ে ১০টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ নতুন ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্ত হবে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছে।

    এছাড়া সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন