বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • জনগণের সেবক হতে চায় জামায়াত, বললেন ডা. শফিকুর রহমান

    জনগণের সেবক হতে চায় জামায়াত, বললেন ডা. শফিকুর রহমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি দেশের মানুষ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ী করে, তাহলে জনগণ প্রকৃত অর্থে দেশের মালিক হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেবক নয়। সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ বক্তব্য দেন।

    জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে ধর্ম, বর্ণ বা জাতি বিভেদের কোনো ধরনের বৈষম্য আর দেখতে চায় না। তিনি একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চান বলেও উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, জামায়াতকে দেশবাসীর খেদমত করার সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাত অবশ করে দেয়া হবে। ব্যবসায়ীরা যেমন ব্যবসা করবে তেমনি চাকরিজীবীরাও তাদের জায়গায় চাকরি করবে। বাড়তি কেউ খবরদারি করার কোনো দুঃসাহস দেখাবে না।

    শফিকুর রহমান বলেন, নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন, তবে ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান, বিদেশে পাচার করেন। আগামী নির্বাচনে দেশের মানুষকে সঠিক ও চরিত্রবান প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন