শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ট্রাম্পের নরম সুর: যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করবে, ক্ষতি নয়

    ট্রাম্পের নরম সুর: যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করবে, ক্ষতি নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনকে ক্ষতি নয়, বরং সাহায্য করতে চায়। শুক্রবার চীনের বিরল খনিজ রপ্তানি সীমিত করার পদক্ষেপের জবাবে তিনি ১ নভেম্বর থেকে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে রোববার ট্রাম্প কিছুটা নরম সুরে বলেন, ‘যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়।

    নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চয়ই চান না যে, তাঁর দেশ মন্দার মধ্যে পড়ুক।’ 

    ট্রাম্পের শুক্রবারের ওই বক্তব্য এবং এই মাসের শেষে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকিতে ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে বড় ধস নেমে আসে। 

    বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আবার বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিকে ‘দ্বৈত মানদণ্ডের একটি আদর্শ উদাহরণ’ হিসেবে উল্লেখ করে বলেছে, ‘চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে এমন হুমকি সঠিক পন্থা নয়।’ 

    সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক চাপ বাড়িয়ে আসছে বলেও অভিযোগ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩০ শতাংশ, যা ট্রাম্প প্রশাসন আরোপ করেছিল। ট্রাম্প অভিযোগ করেছিলেন, চীন ফেন্টানিল মাদকের বাণিজ্যে ভূমিকা রাখছে এবং অবিচারপূর্ণ বাণিজ্যনীতি অনুসরণ করছে। 

    বিরল খনিজ বা রেয়ার আর্থস নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। এই খনিজগুলো স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, সামরিক সরঞ্জাম এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি নির্মাণে অপরিহার্য। বিশ্বের মোট উৎপাদিত বিরল খনিজের সিংহভাগেরই উৎপাদন ও প্রক্রিয়াজাত একচেটিয়াভাবে করে থাকে চীন।

    বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্ক হুমকি আবারও বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করতে পারে এবং দুই পরাশক্তির সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। খবর আলজাজিরার।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন