শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের মন্তব্য: ভারত ও পাকিস্তান এখন সুন্দরভাবে চলবে

    ট্রাম্পের মন্তব্য: ভারত ও পাকিস্তান এখন সুন্দরভাবে চলবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিশরে শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন, ভারত ও পাকিস্তান এখন খুব সুন্দরভাবে একসঙ্গে চলবে। খবর ডয়চে ভেলের।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে ট্রাম্প বলেন, ‘ভারত একটি মহান দেশ এবং আমার বন্ধু তার নেতৃত্বে আছেন। তিনি অসাধারণ কাজ করেছেন।

    ট্রাম্প যখন এই কথা বলছেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার পেছনে দাঁড়িয়ে। তিনি মাথা নেড়ে ট্রাম্পের বক্তব্য সমর্থন করেন। 

    ট্রাম্প এর আগে শরীফ ও পাক সেনাপ্রধান আসিম মুনিরেরও প্রশংসা করেন। শরীফকে তিনি কথা বলার জন্য ডাকেন। শরীফ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ ও যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্প ও তার টিম অসাধারণ অবদান রেখেছেন। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য পাকিস্তান আবার ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন