শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নোবেল পাওয়ার পরই ভেনেজুয়েলা বন্ধ করল নরওয়ের দূতাবাস

    নোবেল পাওয়ার পরই ভেনেজুয়েলা বন্ধ করল নরওয়ের দূতাবাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার কয়েক দিনের মধ্যেই নরওয়ের অসলোতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাস আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস বন্ধ করার কোনো কারণ ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়নি।

    নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেসিলি রোয়াং এএফপিকে বলেন, 'ভেনেজুয়েলার দূতাবাস আমাদের জানিয়েছে যে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তবে এর কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। এটি দুঃখজনক। বেশ কিছু ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়।' 

    ভার্ডেনস গ্যাং নামের একটি দৈনিক পত্রিকার তথ্য অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) বিকেল থেকেই দূতাবাস থেকে কোনো ফোন ধরা যাচ্ছিল না এবং এএফপি সন্ধ্যায় দেখেছে যে দূতাবাসের ফোন নম্বরগুলোও সংযোগ বিচ্ছিন্ন ছিল।

    মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার মাত্র তিন দিন পর এই ঘটনা ঘটল। উল্লেখ্য, মাচাদো তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে ভেনেজুয়েলায় বর্তমান মাদুরো সরকারের পতন ঘটানোকেই প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন এবং তাকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা হয়েছিল। 

    অসলোতে নরওয়েজীয় নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রাইডনেস মাচাদোর প্রশংসা করে বলেন, 'ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য সংগ্রামের স্বীকৃতিস্বরূপ মাচাদোকে সম্মানিত করা হয়েছে।' তবে মাদুরো সরকার এই পুরস্কারকে ভালোভাবে নেয়নি। 

    রোববার প্রেসিডেন্ট মাদুরো, মাচাদোর পুরস্কারের কথা সরাসরি উল্লেখ না করেই, ৫৮ বছর বয়সী এই পুরস্কারপ্রাপ্তকে 'ডিমোনিক উইচ' বলে আখ্যায়িত করেন। মাদুরো ভেনেজুয়েলায় একটি অনুষ্ঠানে বলেন, 'আমরা শান্তি চাই এবং আমরা শান্তি পাবো; তবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে শান্তি।'

    অন্যদিকে, মাচাদো তার নোবেল পুরস্কার 'ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ' এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উৎসর্গ করেছেন, যিনি নিজেও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

    শনিবার ফক্স নিউজে এক অনুষ্ঠানে ট্রাম্পের প্রশংসা করে মাচাদো বলেন, 'তিনি (ট্রাম্প) এই পুরস্কারের যোগ্য, কারণ তিনি কেবল কয়েক মাসের মধ্যেই আটটি যুদ্ধের সমাধানে জড়িত ছিলেন না বরং তার কর্মকাণ্ড ভেনেজুয়েলাকে স্বাধীনতার দ্বারপ্রান্তে নিয়ে আসতেও সিদ্ধান্তমূলক ভূমিকা রেখেছে।'

    সূত্র: দ্য গার্ডিয়ান


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন