শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ‘আমি মনে করি স্বর্গে যেতে পারবো না’: ট্রাম্প

    ‘আমি মনে করি স্বর্গে যেতে পারবো না’: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরকাল বা মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন, হয়তো তিনি ‘স্বর্গের পথে’ নন। রোববার (১২ অক্টোবর) ইসরায়েল যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

    এয়ার ফোর্স ওয়ানে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি ট্রাম্পকে প্রশ্ন করেন, স্বর্গে যাওয়া নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য, অর্থাৎ ‘তিনি স্বর্গে যেতে পারবেন কি না’ এবং তার ইসরায়েল-হামাস শান্তি পরিকল্পনা সেই পথে কোনো অগ্রগতি এনেছে কি না, সে বিষয়ে।

    জবাবে ট্রাম্প হেসে বলেন, ‘আমি একটু মজা করছিলাম। সত্যি বলতে এমন কিছু করিনি, যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। সত্যিই না। আমার মনে হয়, আমি স্বর্গগামী নই।’ 

    এরপর মজা করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা এখন এয়ার ফোর্স ওয়ানে আছি, হয়তো এটাই আমার স্বর্গ! আমি নিশ্চিত না যে স্বর্গে যেতে পারবো কি না, তবে আমি জানি, আমি অনেক মানুষের জীবন অনেক ভালো করেছি।’

    এরপর অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘২০২০ সালের নির্বাচন যদি কারচুপির না হতো, তাহলে জো বাইডেনের জায়গায় আমি হোয়াইট হাউসে থাকতাম। আর আমি থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতে পারতেন না। সেটিও হতো আরেকটি বড় সংঘাতের সমাপ্তি।’

    ট্রাম্প বলেন, ‘বাইডেন প্রশাসন ছিল অদক্ষ। একজন অযোগ্য প্রেসিডেন্ট দেশ চালিয়েছেন। আর সেই জালিয়াত নির্বাচনের কারণেই লাখ লাখ মানুষ মারা গেছে। ইসরায়েল ইস্যুও অনেক কঠিন হয়ে পড়েছিল আগের প্রশাসনের কারণে।’

    ১৯ আগস্টের পর থেকে ট্রাম্প ‘স্বর্গে যাওয়ার সম্ভাবনা’ নিয়ে চিন্তিত। সেদিন তিনি ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ফোন করে বলেছিলেন, ‘যদি আমি প্রতি সপ্তাহে ৭ হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারি, তাহলে সেটা বড় অর্জন। আমি সম্ভব হলে স্বর্গে যেতে চাই।’ 

    তিনি আরও বলেছিলেন, ‘আমি শুনছি, আমার অবস্থা ভালো না। আমি নাকি তালিকার একদম নিচে আছি। কিন্তু যদি কখনো স্বর্গে যেতে পারি, এটা হবে তার অন্যতম কারণ।’

    এই মন্তব্যের পর ট্রাম্পের প্রচার দল একটি তহবিল সংগ্রহের ই-মেইল পাঠায়, শিরোনাম ছিল- ‘আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করতে চাই।’ সেখানে ১৫ ডলার অনুদানের আহ্বান জানানো হয়। 

    সেই ই-মেইলে ট্রাম্প লিখেছিলেন, ‘গত বছর এক আততায়ী যখন আমার গায়ে গুলি চালায়, আমি মৃত্যুর একচুল দূরে ছিলাম।’ তখন ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার শহরে হওয়া হত্যাচেষ্টার কথা উল্লেখ করছিলেন।

    ট্রাম্প আরও লেখেন,‘হোয়াইট হাউসে আমার বিজয়ী হয়ে প্রত্যাবর্তন কখনো হওয়ার কথা ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বর আমাকে একটা কারণে বাঁচিয়ে রেখেছেন- আমেরিকাকে আবার মহান করার জন্য! আততায়ীর গুলির পর আমার বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গেছি। এখন আমার আর কোনো পথ নেই- আমি দেশের সেবায় ফিরে আসব। তবে একা পারবো না...’

    এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আমার মনে হয় প্রেসিডেন্ট সিরিয়াস ছিলেন। তিনি সত্যিই স্বর্গে যেতে চান- যেমনটা আমি বিশ্বাস করি, এই ঘরে থাকা সবাই এটা চান।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন