শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাসিম খন্দাকজি মুক্ত, মিশরে নির্বাসিত ফিলিস্তিনি ঔপন্যাসিক

    বাসিম খন্দাকজি মুক্ত, মিশরে নির্বাসিত ফিলিস্তিনি ঔপন্যাসিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪১ বছর বয়সী খ্যাতনামা ফিলিস্তিনি লেখক বাসিম খন্দাকজি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মিশরে নির্বাসিত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) তাকে স্বাগত জানাতে মিশরের সীমান্তে সমর্থকরা জড়ো হন। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ (কুফিয়াহ) পরিহিত খন্দাকজিকে ফুল দিয়ে বরণ করছেন তারা।

    ২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে তেলআবিবে এক বিস্ফোরক হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

    দীর্ঘ বন্দিজীবনে খন্দাকজি লেখালেখির মাধ্যমে নিজের পরিচয় গড়ে তোলেন। কারাগারে বসেই তিনি লেখেন একাধিক সাহিত্যকর্ম। ২০২৪ সালে তার উপন্যাস ‘A Mask, the Colour of the Sky’ আন্তর্জাতিক আরবি উপন্যাস পুরস্কার (IPAF) অর্জন করে, যা আরবি ভাষার অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।

    প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, খন্দাকজিসহ ১৫৪ জন ফিলিস্তিনিকে একযোগে মুক্তি দিয়েছে ইসরায়েল, তবে তাদের সবাইকেই দেশছাড়া করে বিভিন্ন স্থানে নির্বাসনে পাঠানো হয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন