বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • মুরাদনগরে ইয়াবাসহ যুবক আটক

    মুরাদনগরে ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক হয়েছে। 

    মাদক কারবারি, উপজেলার মোচাগড়া ৪নং ওয়ার্ড, পিপিয়ার পাড় বাড়ির  মৃত ইমান আলীর ছেলে রাছেল (৩২) সোমবার গভীর রাতে (প্রায় ২টার দিকে) সেনাবাহিনীর ক্যাপ্টেন ফুহাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন মুরাদনগর থানার (এসআই) জালাল আহমেদসহ থানা পুলিশের একটি দল।

    সেনাবাহিনীর ক্যাপ্টেন ফুহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাছেল তার বাড়িতে মাদক মজুদ রেখেছেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে রাছেল নিয়মিত মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হন। মোচাগড়া বাজারে তার একটি গ্যারেজের দোকান রয়েছে। ব্যবসার আড়ালে তিনি মাদক বিক্রি করে আসছিলেন। তার সহযোগী আরও ৪-৫ জন  মাদক কারবারি রয়েছে, তাদের  আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

    মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রেহমান বলেন, “গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রাছেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন