শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিএনপি নেতা বাদলকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

    বিএনপি নেতা বাদলকে সংবর্ধনা ও মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডনে মালয়েশিয়া বিএনপির সভাপতির আগমন উপলক্ষে সংবর্ধনা ও বিএনপি’র নির্বাচনী ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পূর্ব লন্ডনের বার্কিং রোডের অ্যারোমা এসপ্রেসো রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। 

    পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরামের প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

    স্বাগত বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রুপিং বাদ একই মঞ্চে বসে রাজনৈতিক সহাবস্থান রাজনীতির জন্য প্রাণ ফিরে আসে। বিগত সময়ে লন্ডনের রাজপথে আমরা হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি।প্রত্যেকটা মিছিল মিটিং এর অংশগ্রহণ করেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্বৈরাচার পতনের পর বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করার একটি সময় এসেছে। আমরা দ্বিধা চাই না,বিভেদ চাইনা। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। পরিশেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে দেশ ও দেশের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    অনুষ্ঠানে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মাহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান বাদল। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা। এতে ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আজম মৃধাসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্য থেকে অ্যাডভোকেট মীর নাজমুল করিম মুক্তা, শাহজাহান আলী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য, মতবিনিময় সভায় প্রকৌশলী বাদলের দীর্ঘ সময় প্রবাসে থেকে বিএনপির জন্য অবদান শীর্ষক বিভিন্ন বিষয় তুলে ধরা হয় ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষে মনোনয়ন প্রাপ্তদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত ফোরামের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন