শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পালিয়ে গিয়েও লাইভে সংসদ ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

    পালিয়ে গিয়েও লাইভে সংসদ ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনাসমর্থিত জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছাড়লেও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতা হারানোর আশঙ্কায় নেওয়া এই পদক্ষেপ মাদাগাস্কারের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) স্যোশাল মিডিয়ায় লাইভে আসেন আন্দ্রি রাজোয়েলিনা। লাইভেই একটি ডিক্রি প্রকাশ করে তিনি সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই সেই ঘোষণা রেডিও ও টেলিভিশনে প্রচার করা হয়।

    লাইভে আন্দ্রি রাজোয়েলিনা বলেন, দেশের ‘শৃঙ্খলা ফেরাতে ও গণতন্ত্র রক্ষায়’ এই পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে বিরোধীদলীয় নেতা সিটেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো বলেন, সংসদ ভাঙার এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী।

    তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীর কিছু সদস্য ও রাজনীতিক তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেছে।

    তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে আমার জীবননাশের চেষ্টা চলছে। নিরাপত্তার কারণে আমি এখন এক নিরাপদ স্থানে আছি।

    কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে বিক্ষোভ চলছে। পরে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি আন্দোলনকারীরা সরকারবিরোধী আন্দোলনে নামে এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে।

    রোববার ফরাসি সামরিক বিমানে দেশ ছাড়েন রাজোয়েলিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার পর তিনি দেশ ত্যাগ করেন বলে জানা গেছে।

    ২৫ সেপ্টেম্বর দুর্নীতি ও সেবা সংকট নিয়ে বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট আন্দোলনে যোগ দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে এবং রাজোয়েলিনা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন