শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • পাকিস্তান-আফগান সীমান্তে নতুন সংঘাত, চার পোস্ট ও ৬ ট্যাংক ধ্বংস

    পাকিস্তান-আফগান সীমান্তে নতুন সংঘাত, চার পোস্ট ও ৬ ট্যাংক ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে কুররম জেলার সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

    পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার বিকেলে কুররম সীমান্তে আফগান সেনারা এবং পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যৌথভাবে বিনা উসকানিতে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর হামলা চালায়।

    পাল্টা জবাবে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ ও নার্গসার পোস্টে বিমান ও স্থল হামলা চালায় পাকিস্তান সেনা। এতে আফগান সেনাদের ট্যাংক ধ্বংস হয় এবং টিটিপির এক শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর তুর্কমানজাই ও পোলসেন পোস্টেও হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে পাকিস্তান সেনাবাহিনী। পোলসেন পোস্টের পাশে থাকা এক জঙ্গি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।

    সংঘাতে বহু আফগান সেনা ও টিটিপি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এক পাক সেনা কর্মকর্তা জিও নিউজকে বলেন, ‘আমাদের আঘাতের মুখে আফগান সেনারা পোস্ট ছেড়ে পালিয়েছে। কেউ কেউ আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে সাদা পতাকা তুলেছিল।’

    এর আগে ১১ অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় হামলা চালায়। ওই সংঘাতে ২০০ জনের বেশি আফগান সেনা এবং ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর)।

    আফগানিস্তানে টিটিপি নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আফগান সরকার বলেছে, ওই হামলার মাধ্যমেই পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যার জবাবেই ১১ অক্টোবরের হামলা চালানো হয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন