বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিকেলেই অনুষ্ঠিত হচ্ছে এনসিপির তিন দাবির প্রতিবাদ সভা

    বিকেলেই অনুষ্ঠিত হচ্ছে এনসিপির তিন দাবির প্রতিবাদ সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে তিন দফা দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হবে।

    এনসিপির তিন দাবি হলো—

    ১. অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আটক করে বিচার করতে হবে।

    ২.  নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

    ৩. ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গোডাউন দ্রুত সরাতে হবে।

    এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। পরে ১৬ জনের মরদেহ পোশাককারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। 

    জানা গেছে, ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে মারা যান তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন