শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সমুদ্রপথে পণ্য আনার জন্য অতিরিক্ত ফি শুরু

    সমুদ্রপথে পণ্য আনার জন্য অতিরিক্ত ফি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও চীন মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজের ওপর অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু করেছে। খেলনা থেকে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেল– সব ধরনের পণ্যবাহী জাহাজের ওপরই এই ফি প্রযোজ্য হবে। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র আকার নিচ্ছে। 

    রয়টার্সের খবর অনুযায়ী, গত সপ্তাহে চীন তাদের রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক তিন গুণ পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়েছেন। তবে সপ্তাহান্তে উভয় পক্ষ কিছুটা শান্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা জানিয়েছেন, দুই দেশের আলোচক দলের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে এবং সমাধানের পথ খোঁজা হচ্ছে।

    চীন জানায়, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, পরিচালিত বা নিবন্ধিত জাহাজের ওপর এই বিশেষ ফি আদায় শুরু হয়েছে। তবে চীনে নির্মিত জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে। এ ছাড়া খালি জাহাজ যেগুলো মেরামতের জন্য চীনা শিপইয়ার্ডে ঢুকবে, তারাও ফি থেকে মুক্ত থাকবে। এই ফি প্রতি যাত্রায় প্রথম বন্দরে অথবা বছরে প্রথম পাঁচটি যাত্রার জন্য প্রযোজ্য হবে, যা প্রতিবছর ১৭ এপ্রিল থেকে কার্যকর হবে। 

    যুক্তরাষ্ট্র চলতি বছর ঘোষণা দেয়, চীনা মালিকানাধীন বা পরিচালিত জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপ করবে


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন