শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইসরায়েলের বিশ্বকাপ ম্যাচের আগে ইতালিতে বিক্ষোভ ও পুলিশি ধাওয়া

    ইসরায়েলের বিশ্বকাপ ম্যাচের আগে ইতালিতে বিক্ষোভ ও পুলিশি ধাওয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচের আগে স্বাগতিক ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনেতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় একটি শান্তিপূর্ণ মিছিলের শেষে এই সহিংসতা ঘটেছে।

    সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, ফ্রিউলি স্টেডিয়ামে রাত ৯টায় ম্যাচ শুরুর আগে বিকেলে শহরের কেন্দ্রস্থলে মিছিলটি শেষ হয়। বিক্ষোভকারীরা ১৮ মিটার লম্বা ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েলকে লাল কার্ড দেখাও স্লোগান লেখা একটি বিশাল ব্যানার বহন করে প্রতিবাদ জানায়।

    রয়টার্স জানায়, শান্তিপূর্ণ মিছিল থেকে আকস্মিকভাবে কিছু বিক্ষোভকারী দাঙ্গা-বিরোধী পুলিশকে লক্ষ্য করে আতশবাজি এবং ভিড় নিয়ন্ত্রণের বাধা নিক্ষেপ করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ মিছিলের দিকে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

    সংঘর্ষের ঘটনায় ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআই টিভির একজন সাংবাদিক পাথরের আঘাতে আহত হয়েছেন। এ ছাড়া আনসা সংবাদ সংস্থা জানিয়েছে, সংঘর্ষে আরও একজন সাংবাদিক এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    উদিনের মেয়র আলবার্তো ফেলিস ডি টনি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন