শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি ট্যাঙ্কের হামলা

    গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি ট্যাঙ্কের হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) তারা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান থেকে গুলিবর্ষণ করেছে।

    ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজা শহরের পূর্ব অংশ, খান ইউনিসের পূর্বাঞ্চল, বানি সুহাইলা শহর এবং শেখ নাসের পাড়ায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার সামরিক ট্যাঙ্কগুলো কামানের গোলাবর্ষণ চালিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, সবশেষ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৩৪ জন।

    ওয়াফা নিউজ এজেন্সি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন।

    হাজার হাজার ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন