শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডব, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

    দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডব, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে।

    এ সময় নতুন করে ৭৫৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৫৮ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন।

    চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা ও জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৫৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

    এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৩৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০, চট্টগ্রাম বিভাগে ৮৫, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন