বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।

    তবে এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ে তীব্র বজ্রসহ বৃষ্টির সতর্কতা বলে ঢাকা পোস্টকে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

    বিডব্লিউওটি জানায়, এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সেই সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে; চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

    সংস্থাটি জানায়, এটি মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক বৃষ্টি হবে। এর অর্থ হলো, বৃষ্টিপাত হবে স্বল্প এলাকাজুড়ে, তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে। এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। এছাড়া মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ