শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইতিহাস গড়ছে সৌদি আরব, একসঙ্গে নামাজ পড়বেন ৯ লাখ মুসল্লি

    ইতিহাস গড়ছে সৌদি আরব, একসঙ্গে নামাজ পড়বেন ৯ লাখ মুসল্লি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান পবিত্র মসজিদুল হারামের সংলগ্ন এলাকায় ‘কিং সালমান গেট’ নামের এক বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মক্কার কেন্দ্রীয় অঞ্চল ঘিরে প্রায় ১২ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে গড়ে উঠবে এই মেগা প্রকল্পটি।

    এই প্রকল্পের মাধ্যমে মক্কার অবকাঠামো ও নগরায়ণ ব্যবস্থা এমনভাবে রূপান্তরিত হবে, যা টেকসই নগর উন্নয়নের এক বিশ্বমানের দৃষ্টান্ত স্থাপন করবে।

    এই উদ্যোগটি সৌদি ভিশন ২০৩০-এর আওতায় নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো হজ ও ওমরাহ পালনকারীদের সেবার মান উন্নয়ন করা, তাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম-এর লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা।

    মসজিদুল হারামের ঠিক পাশেই গড়ে ওঠা এই উন্নত নগর এলাকায় থাকবে আবাসন, সংস্কৃতি ও সেবা সুবিধা। প্রকল্পের ইনডোর ও আউটডোর উভয় এলাকাসহ নামাজের স্থানগুলোতে একসঙ্গে ৯ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ‘কিং সালমান গেট’ মক্কার ঐতিহ্যবাহী স্থাপত্যের সৌন্দর্য বজায় রেখে আধুনিক নকশায় নির্মিত হবে। 

    প্রকল্পের আওতায় প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক এলাকা পুনর্বাসন করা হবে, যাতে আগত হাজিদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। এতে থাকবে আধুনিক গণপরিবহন সংযোগ, যা পবিত্র হারামে যাতায়াতকে আরও সহজ করবে। উন্নয়ন কাজে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা অনুসরণ করা হবে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে ২০৩৬ সালের মধ্যে ৩ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। নির্মাণ, আবাসন, পর্যটন, বাণিজ্য ও সেবা খাতে এসব চাকরির সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রুআ আল-হারাম আল-মাক্কি কোম্পানি, যা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। কোম্পানিটি মসজিদুল হারামের চারপাশে নগর উন্নয়নের মানোন্নয়নে কাজ করছে এবং টেকসই উন্নয়ন ও আধুনিক রিয়েল এস্টেট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান অনুসরণ করছে।

    সূত্র : সৌদি গেজেট


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন