শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ভারতের প্রক্সি হিসেবে কাবুলের পাকিস্তান-সংঘাত, দাবি খাজা আসিফের

    ভারতের প্রক্সি হিসেবে কাবুলের পাকিস্তান-সংঘাত, দাবি খাজা আসিফের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নয়াদিল্লি সমর্থিত একটি গ্রুপ হয়ে ইসলামাবাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

    খাজা আসিফ বলেন, দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল। অর্থায়নও হচ্ছে সেখান থেকে। আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে, পাল্টা জবাব দেয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের। এ সময়, গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।  

    উল্লেখ্য যে, শনিবার পাল্টাপাল্টি সংঘাতের সূচনা হয় দু'দেশের সীমান্তবর্তী এলাকায়, চলে রোববার সকাল পর্যন্ত। বুধবার (১৫ অক্টোবর) আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ। এ পর্যন্ত ৫৮ পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল। বিপরীতে ২শ'রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের।


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন