শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • লক্ষ্মীপুরে ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিজ্ঞান উৎসব

    লক্ষ্মীপুরে ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিজ্ঞান উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে ‘বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই উৎসবের উদ্বোধন করা হয়। সকাল অর্ধশতাধিক স্টলে প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়ে দুপুরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় উৎসব।

    সকাল থেকেই লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দলবেঁধে হাজির হয় উৎসবে। উৎসবে অংশ নিচ্ছে প্রায় দুই হাজার শিক্ষার্থী। তারা বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করছে। উৎসবে থাকছে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, বিজ্ঞানভিত্তিক বক্তৃতা ও ম্যাজিক শো।

    ন্যাশনাল আইডিয়া স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা একটি প্রজেক্ট প্রদর্শন করেছে। তারা বলেন, ‘আমরা বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয়ে এই উৎসবে যোগ দিয়েছি।’

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল আইডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।

    লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তুলতে এ -বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অর্ধশতাধিক স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী গুলো প্রদর্শন করছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে। অজানাকে জানতে হবে। বর্তমান যুগে অন্যান্য দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হচ্ছে। এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও এগিয়ে যেতে হবে। আমি মনে করি সে লক্ষ্যেই ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ ধরনের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি আরো বলেন, তোমাদের সামনে অফুরন্ত সুযোগ। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এখনই নিজেদের গড়ে তোলো। বিজ্ঞানমনস্ক হও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন