শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ফের বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু

    ফের বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘জেন-জি’দের ডাকে লাতিন আমেরিকার দেশ পেরু আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

    বুধবার (১৫ অক্টোবর) দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ।

    ‘জেন-জি’দের আহ্বানে রাজধানী লিমার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়। পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয় এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়।

    এ সময় নিজ দেশের রাজনীতিবিদদের রেপিস্ট আখ্যা দেন আন্দোলনকারীরা।  অপরদিকে, বিক্ষোভ দমাতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। 

    মাত্র ছয়দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জেরি। এর আগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা। সেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন