বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • দক্ষিণখানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

    দক্ষিণখানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দক্ষিণখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও পথর‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উত্তরা আবদুল্লাহপুর রেললাইন সংলগ্ন দক্ষিণখান রেলগেট এলাকায় এ জনসভা হয়। এতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য তারকা ফুটবলার কায়সার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানা জাকের পার্টির সভাপতি ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ।

    সভায় সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মোক্তাজুল হোসেন ভূইয়া।

    বক্তারা বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও ন্যায়ের সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও ভালোবাসায় দলটি আরও শক্তিশালী হবে। তারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে মাঠে কাজ করে যাবে বলেও জানান বক্তারা।

    জনসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি দক্ষিণখানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলগেট এলাকায় এসে শেষ হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নান বিশ্বাস, আমিনুল, রেজাউল, শিশির, আকমল সাহেদ, ছাইদুল হাবিবুর প্রমুখ।

    এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল, এবং মূল দলের নেতৃবৃন্দ হাজী মুরতজা, মানিক ও তুরণ সরকার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শামীম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ