বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি, সারাদেশে আকাশ পরিষ্কার থাকবে

    দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি, সারাদেশে আকাশ পরিষ্কার থাকবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বিস্তার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এই অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলে আংশিকভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে সারাদেশে সাধারণত আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    শুক্রবার (১৭ অক্টোবর) সকালে অধিদপ্তরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    আগামী ১৮ ও ১৯ অক্টোবরেও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ২০ ও ২১ অক্টোবর সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

    পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ অক্টোবর নাগাদ দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, তা তখন জানা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ