শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • এক ঘণ্টায় ৭৩৩টি পুল-আপ, গিনেস রেকর্ড নারী পুলিশের

    এক ঘণ্টায় ৭৩৩টি পুল-আপ, গিনেস রেকর্ড নারী পুলিশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক ঘণ্টায় ৭৩৩টি পুল-আপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী পুলিশ কর্মকর্তা। নতুন এই মাইলফলক স্থাপন করেছেন জেড হেন্ডারসন।

    ৩২ বছর বয়সি হেন্ডারসন অসাধারণ শারীরিক সক্ষমতার মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন। তার এই রেকর্ড ২০১৬ সালে স্থাপিত আরেক অস্ট্রেলিয়ান ইভা ক্লার্কের ৭২৫ পুল-আপের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রায় এক দশক ধরে আগের রেকর্ডটি অক্ষুণ্ণ ছিল।

    হেন্ডারসন জানান, নিজের শারীরিক ও মানসিক সীমা অন্বেষণের আগ্রহ থেকেই তিনি এই চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করেন। প্রথমে তিনি ২৪ ঘণ্টায় সর্বাধিক পুল-আপ করার রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছিলে,যার বর্তমান রেকর্ড ৭ হাজার ৭৯ এবং সেটিও আরেক অস্ট্রেলিয়ান অলিভিয়া ভিনসনের দখলে।

    তবে প্রশিক্ষণের সময় বাইসেপে টান পড়ায় পরিকল্পনা পরিবর্তন করতে হয় হেন্ডারসনকে। প্রায় ছয় সপ্তাহের বিশ্রামে থেকে তিনি চোট সারান। এরপর পুনরায় অনুশীলনে ফিরে এক ঘণ্টায় সর্বাধিক পুল-আপের রেকর্ড ভাঙার দিকে মনোযোগ দেন, যাতে আঘাতের ঝুঁকি কম থাকে।
     


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন