বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া

    চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিক্ষকদের ন্যায্য দাবিকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। দলটি জানিয়েছে, সরকারে আসলে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার মধ্যে থেকে ধাপে ধাপে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

    বিএনপি নেতারা বলেছে, শিক্ষকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার মান বৃদ্ধি করা দলের অগ্রাধিকার। জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমিক পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক উভয়ের উন্নয়ন নিশ্চিত করা যায়।

    শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে দলের এই অবস্থানের কথা জানানো হয়।

    বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার হলো— মুক্তিযুদ্ধের চেতনায় চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন