শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • চীনের কমিউনিস্ট পার্টি বরখাস্ত করলো শীর্ষ ৯ জেনারেল

    চীনের কমিউনিস্ট পার্টি বরখাস্ত করলো শীর্ষ ৯ জেনারেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীর্ষ নয় জন জেনারেলকে বরখাস্ত করেছে ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টি। একই সঙ্গে তাদের সামরিক বাহিনী থেকেও বরখাস্ত করা হয়েছে। এটি দেশটিতে সামরিক বাহিনীর মধ্যে কয়েক দশকের মধ্যে অন্যতম বৃহত্তম অভিযান।

    চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মারাত্মক আর্থিক অপরাধের অভিযোগে ওই নয় জন জেনারেল সন্দেহের তালিকায় রয়েছেন।

    তাদের বেশিরভাগই তিন তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেওয়ার ফোরাম- কেন্দ্রীয় কমিটির অংশ।

    বিবৃতিতে এই বরখাস্তকে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও এটি হতে পারে।

    চীনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই এই জেনারেলদের বরখাস্তের ঘটনা ঘটলো।

    যে ৯ জনকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন–

    হি ওয়েইডং - সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান

    মিয়াও হুয়া - সিএমসির রাজনৈতিক বিভাগের ডিরেক্টর

    হে হংজুন - সিএমসির রাজনৈতিক বিভাগের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর

    ওয়াং জিউবিন - সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর

    লিন জিয়াংইয়াং - ইস্টার্ন থিয়েটার কমান্ডার

    কিন শুতং - সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার

    ইয়ুআন হুয়াজি - নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার

    ওয়াং হৌবিন - রকেট ফোর্সেস কমান্ডার

    ওয়াং চুনিং - আর্মড পুলিশ ফোর্স কমান্ডার


    দৈএনকে/ রে.আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন