শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • সমাজকে নিরাপদ ও স্বচ্ছন্দ করতে চাই: এ্যানি চৌধুরী

    সমাজকে নিরাপদ ও স্বচ্ছন্দ করতে চাই: এ্যানি চৌধুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও অপকর্ম দূর করে, চ্যালেঞ্জ নিয়ে সুন্দরভাবে স্টাবলিশ করতে চাই।

    তিনি বলেন, আমরা এই সমাজকে সুন্দর ও ভালোভাবে গড়তে চাই। সমাজকে সুন্দর ও ভালোভাবে গড়তে শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকব। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে এই জেনারেশনকে এগিয়ে নিতে হবে। তারা ছাড়া এই জাতির কোনো বিকল্প নেই। তারা জুলাই আন্দোলনে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই জেনারেশনকে যদি প্রপারলি গাইড করতে না পারি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব।

    শনিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর টাউন হল এবং পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত হামদ নাত ও গজল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, স্কুল-কলেজ ও মাদরাসার কোমলতি শিক্ষার্থীদের নিয়ে ভ্যানগার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে তা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। ১৭ বছরের বেশি সময় ধরে এই সমাজে একটি অবক্ষয় তৈরি হয়েছে। এই প্রজন্ম এই সমাজকে মাদকের মাধ্যমে, মাদকের ব্যাধিতে এমনভাবে নিয়ে আসা হয়েছে যে এই জেনারেশন খুবই ক্ষতিগ্রস্ত। অভিভাবকরা চিন্তিত থাকে। মাদক থেকে সন্ত্রাস, রাহাজানি এবং অপকর্ম এমনভাবে ছড়িয়ে গেছে যে সমাজটা ট্রমায় পড়ে আছে। এখান থেকে একটি সামাজিক আন্দোলন করে মুক্তি পেতে সেই আলো ভ্যানগার্ড আমাদেরকে দেখাবে এবং দেখাচ্ছে।  

    ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। 

    ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন