শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা

    পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে  বাবু বাহিনীর বাধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার ১৭ অক্টোবর নিজ এলাকায় আসরের নামাজ পড়ে গণসংযোগ করতে যান রেজাউল কবির পল।  পাশাপাশি এলাকায় থাকেন নিপুণ রায়ের অন্যতম সহচর মোজাদ্দেদ বাবু। 

    ঢাকা ৩ আসনের বিএনপির আরেক প্রতিপক্ষ নিপুণ রায়। গত ৫ আগস্টের পরে নিপুণ রায় এবং বাবু চেয়ারম্যান সহ শুভাঢ্যা, ইকুরিয়া, তেঘুরিয়া সহ অন্যান্য এলাকায় আওয়ামীলীগের নানা জায়গায় দখল নেয়। বিশাল টাকার দেনদরবারে অনেক আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু  করে। শুধু তাই নয়, 

    নিজ এলাকায় রেজাউল কবির পলের জনসভায় এই নিপুণ প্যানেলের লোকজন সংঘাতের সৃষ্টি করে। একই এলাকা হওয়া সত্বেও একই সময়ে নিপুণ রায়ের আদেশে বাবু চেয়ারম্যান একটি ঝটিকা মিছিলের আয়োজন করে। 
    স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগমে তাদের পরিকল্পনা নস্যাৎ হয়। 

    এর আগেও স্থানীয় প্রশাসন কয়েকবার নিপুণ প্যানেলের লোকজনকে সাবধান করে।

    রেজাউল কবির পল ছাত্রনেতা থেকে উঠে আসা একজন বিএনপির রাজনৈতিক কর্মী। জেল- জুলুম সহ্য করে মৃত্যু মুখ থেকে ফিরে আসা একজন শান্তি প্রিয় নেতা। জিনজিরা সহ কেরানীগঞ্জবাসি পলের পক্ষে গণ সমর্থন দিয়ে এই গণ সংযোগ শুরু করেন। 

    পল বলেন, নিজ এলাকায় নামাজ, জানাজা আর প্রচারণা করতে এমন  কিছু ঘটবে তা অত্যন্ত দু:খজনক। 

    তিনি সহিংস রাজনীতির পথ পরিহারের আহবান জানান। পল বলেন, দল যদি তাকে নির্বাচন করতে অনুমতি দেয় তাহলে তিনি চাঁদাবাজি, মাদক কারবারি এবং সন্ত্রাস মুক্ত এলাকা উপহার দিবেন। তিনি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মতো  আপোষ হীন রাজনীতিতে বিশ্বাসী।  
    ভোটের মাঠে স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করেন তিনি। 

    নিজ এলাকায় আসরের নামাজ পড়ে রেজাউল কবির পলের গণসংযোগে যোগ দেয় কেরানীগঞ্জের হাজার হাজার মানুষ। তিনি সকলের ভালবাসা এবং দোয়া কামনা করেন।

    নিপুণ -বাবুর বাধা উপেক্ষা করে পলের পক্ষে গণসংযোগ করতে লক্ষ লোকের জনসমাগম ঘটে কেরানীগঞ্জ এলাকায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন