শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পাকিস্তানের বিমান হামলায় কান্দাহারে ২০ হাজার পরিবার গৃহহীন

    পাকিস্তানের বিমান হামলায় কান্দাহারে ২০ হাজার পরিবার গৃহহীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে গতকাল বিকেলে পাকিস্তানের বিমান বাহিনী যে অভিযান চালিয়েছে, তাতে বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ হাজার পরিবার। শনিবার আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    কান্দাহার প্রাদেশিক প্রশাসনের শরণার্থী প্রত্যাবাসন বিভাগের উপপ্রধান নেয়ামতউল্লাহ ওলফাত তোলো নিউজকে বলেন, “ঘনবসতিপূর্ণ স্পিন বোলদাক শহরে নির্মমভাবে বোমাবর্ষণ করেছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে অন্তত ২০ হাজার পরিবার তাদের বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতদের সহায়তায় আমরা কাজ করছি।”

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

    পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০

    ফের আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

    কান্দাহারের স্পিন বোলদাক শহরটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে। গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গতকাল ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে।

    বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের দুই প্রদেশে কান্দাহার ও পাকতিকায় হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। হামলায় কান্দাহারের নিহত হয়েছেন ৫০ জন পাকতিকায় ১০ জন। এছাড়া দুই প্রদেশে আহত হয়েছেন আরও দেড় শতাধিক। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    প্রসঙ্গত, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের মূলে রয়েছে পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি)। বেশ কয়েক বছর আগে পাকিস্তানের সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া এই গোষ্ঠীটি পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার জন্য দিনকে দিন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

    আফগাস্তানের সীমান্তবর্তী পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া টিটিপির প্রধান ঘাঁটি। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

    পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তানের তালেবান সরকারের মদত ও আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে টিটিপি। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

    গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে পাকিস্তানের বিমান বাহিনী। হামলার দু’দিন পর ১১ অক্টোবর আফগানিস্তানের সঙ্গে লাগোয়া খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র সংঘাত শুরু হয় পাক-আফগান সেনাবাহিনীর মধ্যে।

    চার দিন সংঘাত চলার পর ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ১ টায়।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেছে পাকিস্তান ও আফগানিস্তান। আজ শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হচ্ছে। এই সংলাপ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধবিরতিতে থাকবে দুই প্রতিবেশী দেশ।


    দৈএনকে/ রে.আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন