বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ইসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ

    ইসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বেচ্ছাচারী ও একপক্ষীয় আচরণ করছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করছে।

    রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

    হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

    তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নাই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।

    হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি, এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যযুগীয় রাজা-বাদশার কাজের সঙ্গে নির্বাচব কমিশনের কাজের সাদৃশ রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। 

    তিনি বলেন, শাপলা না দেওয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান বা দল নিয়োগ দিয়েছে তাদের পারপাস সার্ভ করছে। শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক নেবো না। কেন শাপলা দেবে না তা আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। শাপলার বিকল্প নেই বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন