শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ আন্দোলন, ৭০ লাখ মানুষ রাস্তায়

    যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ আন্দোলন, ৭০ লাখ মানুষ রাস্তায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এতে রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক ও প্রবীণরাও অংশ নিয়েছেন।

    শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশব্যাপী এই বিক্ষোভে কমপক্ষে ৭০ লাখ মানুষ অংশ নিয়েছে।

    বিবৃতিতে বলা হয়, জনতা অহিংসভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই দেশ জনগণের, রাজাদের নয়।

    আয়োজকরা আরও বলেছেন, মার্কিন ইতিহাসের বৃহত্তম বিক্ষোভগুলোর মধ্যে একটিতে, আজ প্রায় ৭০ মিলিয়ন আমেরিকান ২ হাজার ৭০০টিরও বেশি শহরে শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্য একত্রিত হয়েছে।

    বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না হয়ে 'রাজা' হিসেবে স্বৈরশাসন চালাচ্ছেন।

    তারা বলছেন, ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং জনগণ এই অতিরিক্ত ক্ষমতা সহ্য করবে না।

    আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা ব্যানার, ব্যালুন ও নানা স্লোগান হাতে মিছিল করেছেন। ১৮ দিন ধরে চলা শাটডাউনের মধ্যে অনুষ্ঠিত এই বিক্ষোভগুলো ট্রাম্পের কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ।

    আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, তাদের আইনজীবী দল শান্তিপূর্ণ ও সুসংগঠিত মার্চ নিশ্চিত করতে মাঠে কাজ করছে।

    এর আগে পূর্ববর্তী নো কিংস বিক্ষোভগুলো ১৪ জুন ট্রাম্পের জন্মদিনে এবং ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজের দিনে হয়েছিল। সেসব বিক্ষোভে শহরগুলোতে কমপক্ষে ২১০০টি বিক্ষোভে প্রায় ৫০ লক্ষ মানুষ অংশ নিয়েছিল।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন