শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • অস্ট্রেলিয়ার পাঁচতারা হোটেলের সুইমিংপুলে কুমিরের হানা

    অস্ট্রেলিয়ার পাঁচতারা হোটেলের সুইমিংপুলে কুমিরের হানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে এই সপ্তাহান্তে হঠাৎ হাজির হয় এক কুমির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের পুলের নিচে শুয়ে আছে মাংসাশী প্রাণীটি। খবর এএফপি’র।

    টিকটক ব্যবহারকারী লিসা কেলার ভিডিওতে বলেছেন, “আমি কাউকে ভয় দেখাতে চাই না, তবে শেরাটন পুলে সত্যিই একটি কুমির আছে।” ভিডিওতে স্পষ্ট দেখা গেছে আঁশযুক্ত সেই শিকারী প্রাণীটিকে।

    পুলের ধারে সান লাউঞ্জে অল্প কয়েকজন পর্যটককে আরাম করতে দেখা গেছে। যদিও কেউই পানিতে নামেনি। কেলার বলেন, ‘বিষয়টিকে একজনও পাত্তা দেয়নি।’

    ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে পুলের ছবিগুলোর সঙ্গে মিলেছে। হোটেল ম্যানেজার জোসেফ আমেরিও বলেন, শনিবার ভোরে কুমিরটিকে দেখা গেছে এবং কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকেলে এটি সরিয়ে না দেওয়া পর্যন্ত পুলটি ঘিরে রাখা হয়েছিল।

    তিনি আরো বলেন, ‘কোনও সময়েই অতিথি ও বাচ্চা প্রাণীটি একই সাথে পুলে ছিল না।’

    অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল জুড়ে ১ লাখেরও বেশি নোনা পানির এবং কম আক্রমণাত্মক মিঠা পানির কুমির বাস করে বলে অনুমান করা হয়। 


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন