শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

    ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চট্টগ্রাম জেলার আট প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা।

    ‎ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর লাশ দেশে ফিরেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

    ‎এর আগে গতকাল শনিবার বিমানবন্দরে লাশ আসে। এসময় বিমানবন্দরে স্বজনদের আহাজারিতে শোকের আবহ নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন অনেকে। এরপর লাশগুলো হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

    এদের মধ্যে রাউজানের আলাউদ্দিনের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয় শনিবার (১৮ অক্টোবর) রাতে। বাকি সাতজনের মরদেহ রোববার (১৯ অক্টোবর) সকালে সন্দ্বীপে পৌঁছায়।

    ‎শনিবার রাতেই রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে আলাউদ্দিনের লাশ গ্রামের বাড়িতে পৌঁছে জানাজা শেষে দাফন করা হয়।

    ‎সন্দ্বীপের সাতজনের একসঙ্গে রোববার সকালে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হলেও গোসল সম্পন্ন না হওয়ায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়নি।পরবর্তীতে নিজ নিজ গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

    ‎আট ওমান প্রবাসী সাগরে মাছ শিকারের কাজ করতেন। নিহতরা হলেন— সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙার মো. জুয়েল, রহমতপুরের মো. রনি এবং রাউজানের চিকদাইরের ইউসুফের ছেলে।

    ‎সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা জানান, রোববার সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হলেও গোসল সম্পন্ন না হওয়ায় নিহত সাত প্রবাসীর মরদেহ নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে গোসল শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

    ‎এর আগে, ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মরদেহ শনিবার রাত সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত ৯টা ২০ মিনিটে নিহত প্রবাসীদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    ‎গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় ওই আট প্রবাসীকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তারা নিহত হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন