বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে

    ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দক্ষিণখান থানা আওতাধীন মাটির মসজিদ এলাকায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার।

    উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরীফ আহমেদ ফারুক।

    প্রধান অতিথি বক্তব্য হেলাল তালুকদার বলেন, “আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ করে দিন। আমরা চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে চাই। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে ইনশাআল্লাহ।”

    তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে যদি আমরা ক্ষমতায় আসি। তাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন।”

    উক্ত উঠান বৈঠকে বিএনপি, যুবদল, ছাত্রদল  ও মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    তারা বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি হাতে পেয়ে নতুন উদ্দীপনায় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ