শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ভুলভাবে ফোন রাখলে বাড়তে পারে ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি

    ভুলভাবে ফোন রাখলে বাড়তে পারে ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ভুলভাবে ফোন ব্যবহার করলে তা শরীর ও ডিভাইসের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

    স্মার্টফোন ব্যবহারে অসতর্কতা ক্যানসারের ঝুঁকি, ত্বকের সংক্রমণ, ঘুমের সমস্যা এবং এমনকি দুর্ঘটনার সম্ভাবনা বাড়াতে পারে।

     পকেটে ফোন রাখার অভ্যাস 

    চিকিৎসক লিলি ফ্রিডম্যানের মতে, শরীরের সঙ্গে ফোন সরাসরি সংস্পর্শে থাকলে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটি প্রজনন ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বস্বাস্থ্য সংস্থা মোবাইল রেডিয়েশনকে সম্ভাব্য কার্সিনোজেনিক হিসেবেও উল্লেখ করেছে।

    বালিশের নিচে ফোন

    ঘুমের সময় ফোন বালিশের নিচে রাখা অনেকের অভ্যাস। বিশেষজ্ঞদের মতে, এটি অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে ফোন চার্জে থাকলে। এছাড়া ফোনের আলো ঘুমের হরমোন মেলাটোনিনের নিঃসরণ ব্যাহত করে, ফলে ঘুমের মান কমে যায়।

    মুখের খুব কাছে নিয়ে ফোন ব্যবহার 

    দীর্ঘসময় ফোন মুখের কাছাকাছি ধরে রাখলে ত্বকে ব্যাকটেরিয়া জমে, যা ব্রণ, ফুসকুড়ি ও সংক্রমণ সৃষ্টি করতে পারে। এজন্য চিকিৎসকরা হেডফোন বা ইয়ারপড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, যাতে ত্বক ফোনের সরাসরি সংস্পর্শে না আসে।

    বাথরুমে ফোন ব্যবহার

    বাথরুমে ফোন নিয়ে যাওয়া অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু গবেষণায় দেখা গেছে, টয়লেট ফ্লাশ করার সময় তিন ফুটের মধ্যে থাকা যেকোনো বস্তুতেই ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়ে। এই জীবাণুগুলো ফোনে জমে পরে মুখ ও ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

     দীর্ঘ সময় চার্জে রেখে দেয়া

    ফোন ফুল চার্জ হওয়ার পরও চার্জার খুলে না রাখা ব্যাটারির জন্য ক্ষতিকর। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় এবং আয়ু দ্রুত কমে। নকল চার্জার ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

    গাড়ির ড্যাশবোর্ড বা গ্লাভ কম্পার্টমেন্টে ফোন রাখা

    চরম গরম বা ঠান্ডা আবহাওয়ায় গাড়ির ভেতরে ফোন রাখলে এর যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। গরমে ব্যাটারি লিক হতে পারে, আবার ঠান্ডায় স্ক্রিনের কার্যক্ষমতা নষ্ট হতে পারে।

    বালির ওপর বা সৈকতের তোয়ালে

    সমুদ্র সৈকতে ছবি তোলার পর ফোন বালির ওপর রাখলে সূর্যের তাপে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা হার্ডওয়্যারের ক্ষতি করে। বালির কণায় ক্যামেরা ও স্পিকারও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এভাবে ফোন না রাখাই ভালো। 

    স্মার্টফোন এখন জীবনের অংশ, কিন্তু তার ব্যবহার যেন নিরাপদ হয়, সেটিই সবচেয়ে জরুরি। ফোন কোথায় রাখছেন এবং কতক্ষণ ব্যবহার করছেন এই ছোট সচেতনতাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। 


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন