বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই

    যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করতে অনীহা প্রকাশ করছেন, তাকে পদে রাখার কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে সরাসরি সংলাপ করা হলো নেতৃত্বের দায়িত্বের অংশ, আর সেই দায়িত্বে অনীহুকদের কোনো স্থান নেই। হাসনাত আব্দুল্লাহ শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্বের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

    মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি এ কথা বলেন।

    হাসনাত বলেন, ১০ দিন ধরে শিক্ষকরা এখানে আন্দোলন করছেন। আমরা প্রথম দিন থেকেই শিক্ষকদের এ ন্যায্য দাবির সঙ্গে অবস্থান নিয়েছি। প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত আমরা শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।

    শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি দায়িত্ব নেওয়ার পর ভেবেছিলাম একটা শিক্ষা সংস্কার কমিশন করে শিক্ষকদের প্রাধান্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষকদের যে দাবি সেটিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়।

    তিনি আরও বলেন, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে পাঁচতলা বাড়ি রয়েছে। আপনার বাসায় যে রান্না করে, যে বাবুর্চি তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। এই জাতি গড়ার কারিগররা জীবন-যাপন করেন চতুর্থ শ্রেণির।

    হাসনাত বলেন, আমরা ভেবেছিলাম এই শিক্ষা উপদেষ্টা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শিক্ষকদের কষ্ট বুঝবেন। কিন্তু আমরা দেখলাম উনি আর রুম থেকে বের হতে চান না। শিক্ষকের সঙ্গে কথাই বলতে চান না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন