বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • শান্তি নগরে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

    শান্তি নগরে ঝোপ থেকে নবজাতক উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি শহরের শান্তি নগর এলাকার একটি ঝোপ থেকে এক ছেলে নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে ড্রেনের পাশে ঝোপঝাড়ে স্থানীয় এক নারী শিশুটির কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন।

    ঘটনাটি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে সদর থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। নবজাতকটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    সেনা কমান্ডারের মানবিক উদ্যোগ:
    নবজাতকটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। তিনি সদর থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করেছেন।

    জোন কমান্ডার জানিয়েছেন, শিশুটির যাবতীয় চিকিৎসা খরচ তিনি বহন করবেন এবং ভবিষ্যতেও তিনি নবজাতকটির পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন