শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • প্যারিসের ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের মূল্য ১,২৪৭ কোটি টাকা

    প্যারিসের ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের মূল্য ১,২৪৭ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া অলংকারের বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮০ লাখ ইউরো। প্রতি ইউরো ১৪১ টাকায় হিসাব করলে এর মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা হয়। জাদুঘরের কিউরেটরের বরাত দিয়ে ফ্রান্সের একজন সরকারি কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন, খবর দিয়েছে সিএনএন।

    সরকারি কৌঁসুলি লোর বেকো আরটিএল রেডিওকে বলেন, অলংকারগুলোর অর্থমূল্য ‘অনেক বড়’, তবে এই ঘটনায় ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্যের ক্ষতি আরও বেশি।

    জানা যায়, চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে রাজকীয় অলংকার ও মূল্যবান উপহার। দুই নেপোলিয়ন সম্রাট তাদের স্ত্রীদের অলংকারগুলো উপহার দিয়েছিলেন।

    চোরেরা রানি মেরি-অ্যামেলির ব্যবহার করা একাধিক অলংকার নিয়ে গেছে

    গত রোববার সকালে জাদুঘর খোলার অল্প কিছুক্ষণ পরই, চোরেরা প্রকাশ্য দিকালোকে ডাকাতির মাধ্যমে শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে মাত্র আট মিনিটে লুট সম্পন্ন করে পালিয়ে যায়।

    চুরির দুই দিন পরও অভিযুক্তদের ধরা না পড়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, গয়নাগুলো ইতোমধ্যেই ধ্বংস বা পাচার হয়ে গেছে।

    প্রসিকিউটর বেকো বলেন, গয়নার আনুমানিক মূল্য প্রকাশের উদ্দেশ্য হলো চোরদের নিরুৎসাহিত করা, যেন তারা সেগুলো নষ্ট না করে। তিনি আরও বলেন, যদি তারা এই গয়নাগুলো গলানোর মতো ভয়াবহ ভুল করে, তাহলেও তারা পুরো অর্থ পাবে না।

    উনিশ শতকে রানিদের ব্যবহার করা এ কানের দুলজোড়াও নিয়ে গেছে চোরেরা

    চুরি হওয়া ঐতিহাসিক সামগ্রীর মধ্যে ছিল সম্রাট নেপোলিয়নের স্ত্রীকে উপহার দেওয়া হীরা ও পান্নার হার, নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির পরা টিয়ারা এবং রানী মেরি-অ্যামেলির মালিকানাধীন আরও কয়েকটি অলংকার।

    তদন্তকারীরা চোরদের পলায়নপথে সম্রাজ্ঞী ইউজেনির এক ক্ষতিগ্রস্ত মুকুট উদ্ধার করেছেন- ধারণা করা হচ্ছে, পালানোর তাড়াহুড়োয় সেটি পড়ে গিয়েছিল।

    চারজন মুখোশধারী ডাকাত একটি বিশেষভাবে তৈরি ট্রাক ব্যবহার করে সেন নদীর পাশে অবস্থিত গ্যালারি দ্য আপোলন (Galerie d’Apollon)-এর ব্যালকনি দিয়ে প্রবেশ করে। ট্রাকটিতে একটি যান্ত্রিক লিফট ছিল, যার সাহায্যে তারা প্রথম তলার কাচের জানালা কেটে ভিতরে ঢোকে। এরপর তারা নিরাপত্তা প্রহরীদের হুমকি দিলে জাদুঘর খালি করে দেওয়া হয়।

    সাম্রাজ্ঞী উজিনির এ মুকুট চোরেরা ফেলে গেছে

    পালানোর আগে তারা ট্রাকটিতে আগুন দিতে চাইলেও জাদুঘরের এক কর্মচারী তা প্রতিহত করেন। পরে দেখা যায়, চোরেরা স্কুটারে চেপে পালিয়ে যায়।

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই চুরিকে ফ্রান্সের ঐতিহ্যের ওপর একটি হামলা বলে উল্লেখ করেছেন।

    ঘটনার পর দেশের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ল্যুভরের প্রতি তিনটি কক্ষের একটিতে সিসিটিভি ছিল না এবং অ্যালার্ম সিস্টেমও কাজ করেনি।

    চোরেরা ল্যুভর জাদুঘর থেকে যে আটটি অলংকার নিয়ে গেছে, তার মধ্যে রানি মেরি-লুইজের এ কণ্ঠহার ও কানের দুলের সেটও রয়েছে

    ফরাসি বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ স্বীকার করেছেন, নিরাপত্তা প্রটোকল ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “চোরেরা যেভাবে পরিবর্তিত ট্রাক নিয়ে জাদুঘর পর্যন্ত যেতে পেরেছে, তা ফ্রান্সের ভাবমূর্তির জন্য অত্যন্ত বিব্রতকর।”

    কর্তৃপক্ষের ধারণা, এটি কোনো সাধারণ চুরি নয়- বরং পেশাদার একটি সংঘবদ্ধ দলের কাজ।

    শিল্পকর্ম পুনরুদ্ধার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তদন্তকারীদের হাতে চুরি হওয়া সামগ্রী উদ্ধারের জন্য সর্বোচ্চ এক বা দুই দিন সময় ছিল। এরপর সেগুলোকে স্থায়ীভাবে হারিয়ে যাওয়া বলে গণ্য করা যেতে পারে।

    তাদের মতে, চুরি হওয়া গয়নাগুলো সম্ভবত ইতোমধ্যেই ধাতু ও রত্ন আলাদা করে পাচার করা হয়েছে এবং প্রকৃত মূল্যের একটি ক্ষুদ্র অংশের বিনিময়ে বিক্রি করা হয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন