শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • শ্রীলঙ্কায় অফিসে গুলিবিদ্ধ হয়ে নিহত বিরোধী নেতা

    শ্রীলঙ্কায় অফিসে গুলিবিদ্ধ হয়ে নিহত বিরোধী নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার একজন বিরোধী রাজনীতিবিদকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঘটনার পর পুলিশ জানিয়েছে, হত্যার পর বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

    এএফপির প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রমাসেকারা (৩৮) নিজ অফিসে ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক তখনই একজন বন্দুকধারী ভেতরে ঢুকে রিভলবার দিয়ে একাধিক গুলি চালায়।

    পুলিশ বলেছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

    বিক্রমাসেকারা বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি) দলের সদস্য ছিলেন। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তীব্র 'ক্ষমতার লড়াই' চলছিল।

    শ্রীলঙ্কায় এই বছর সহিংস অপরাধের সংখ্যা বেড়েছে। এর বেশিরভাগই মাদক চক্র এবং সংগঠিত অপরাধ।

    সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি বছর ১০০টিরও বেশি গুলিবর্ষণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

    আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত বছর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো রাজনীতিবিদ হত্যার ঘটনা।

    গত ফেব্রুয়ারিতে কলম্বোর একটি আদালত ভবনের ভেতরে আইনজীবীর পোশাক পরা এক বন্দুকধারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল। তখন ঘটনাটি বেশ আলোচনায় আসে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন