শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সিএমএফ অভিযান, পাকিস্তানি নৌবাহিনী ১ বিলিয়ন ডলারের মাদক উদ্ধার

    সিএমএফ অভিযান, পাকিস্তানি নৌবাহিনী ১ বিলিয়ন ডলারের মাদক উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত সামুদ্রিক বাহিনী (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী আরব সাগরের মধ্য দিয়ে চলাচল করা দুটি জাহাজ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

    বুধবার (২২ অক্টোবর) অভিযান পরিচালনাকারী নৌবাহিনী সিএমএফ এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করে অভিযানের তথ্য নিশ্চিত করেছে।

    বিবৃতিতে তিনি জানান, গত সপ্তাহে পাকিস্তানি নৌবাহিনী ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দুটি পৃথক অভিযানে নৌকাগুলোকে আটক করে এবং ৯৭২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। ১৮ অক্টোবর ক্রুরা প্রথম নৌকায় উঠে ২ টনেরও বেশি 'ক্রিস্টাল মেথামফেটামিন' (আইসিই) জব্দ করে, যার আনুমানিক মূল্য ৮২ কোটি ২৪ লাখ ডলার। ৪৮ ঘণ্টারও কম সময় পর ক্রুরা দ্বিতীয় নৌকায় ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইসিই এবং ১০ কোটি ডলার মূল্যের ৫০ কেজি কোকেন জব্দ করে।

    আল জাজিরার প্রতিবেদন অনুসারে, জাহাজগুলো কোথা থেকে এসেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

    অভিযান পরিচালনাকারী সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার সৌদি আরবের নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফের জন্য সবচেয়ে সফল মাদকদ্রব্য জব্দের মধ্যে একটি।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, সিএমএফ হলো ৪৭টি দেশের একটি নৌ অংশীদারিত্ব, যা ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমার দায়িত্বপ্রাপ্ত। এর মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শিপিং লেনও রয়েছে, যাতে চোরাচালান রোধ করা যায়।

    একটি পৃথক বিবৃতিতে পাকিস্তানি নৌবাহিনী বলেছে, এই অর্জন আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি তুলে ধরে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন