শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ভালুকের আক্রমণে জাপানে ৯ জনের প্রাণহানি

    ভালুকের আক্রমণে জাপানে ৯ জনের প্রাণহানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরে জাপানে ভালুকের আক্রমণে রেকর্ড ৯ জন নিহত হয়েছে। যেসব এলাকায় বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং জনসংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, সেসব এলাকায় এই আক্রমণের ঘটনা বাড়ছে।

    বুধবার (২২ অক্টোবর) দেশটির নবনিযুক্ত পরিবেশমন্ত্রী ভালুকের আক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি এসব আক্রমণকে ‘একটি বড় এবং গুরুতর সমস্যা’ বলে উল্লেখ করেন।

    তিনি বলেন, 'আমরা সরকারি শিকারীদের সুরক্ষা ও প্রশিক্ষণ দেব। ভালুকের সংখ্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন পদক্ষেপ আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

    এই বছরে নিহতের সংখ্যা আগের বছরগুলোর সর্বোচ্চ সংখ্যাকে ছাড়িয়ে গেছে। সর্বশেষ ৭০-এর কোঠায় বয়সী একজন ব্যক্তি মাশরুম তুলতে গিয়ে আক্রমণের শিকার হন।

    ভাল্লুক পর্যটকদেরও আক্রমণ করেছে, দোকানে প্রবেশ করেছে এবং স্কুল ও পার্কের কাছে হাজির হয়েছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে এসব কাণ্ড বেশি দেখা যায়।

    জাপানে দুই ধরণের ভালুক আছে: এশিয়ান কালো ভালুক এবং বড় বাদামী ভালুক। প্রতি বছর বিশ্বব্যাপী হাজার হাজার ভালুককে গুলি করে হত্যা করা হয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন