শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • শিক্ষা খাতে পাকিস্তান-চীনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    শিক্ষা খাতে পাকিস্তান-চীনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (পাইডি) এবং চীনের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

    স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চীনের উরুমচি শহরের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে।

    পাইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে।

    অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন পাইডির উপাচার্য ড. মুহাম্মদ নাদিম জাভেদ। আলোচনায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সক্ষমতা উন্নয়ন বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বিশেষভাবে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। 

    ড. জাভেদ এই সমঝোতা স্মারককে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন