শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নিজের বিলাসবহুল গাড়ি পুড়িয়ে বীমা প্রতারণা, সিসিটিভিতে ধরা পড়ল ব্রাজিলিয়ান

    নিজের বিলাসবহুল গাড়ি পুড়িয়ে বীমা প্রতারণা, সিসিটিভিতে ধরা পড়ল ব্রাজিলিয়ান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বীমার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিজের বিলাসবহুল গাড়ি পুড়িয়ে দিয়েছেন এক ব্রাজিলিয়ান ব্যক্তি। তবে পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে যায়।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি সিভিল পুলিশকে জানিয়েছেন, কিছু সশস্ত্র ব্যক্তি তাকে জোরপূর্বক থামিয়ে তার পোর্শে ৯১১ ক্যারেরার বুটে আটকে রাখে। পরে তাকে একটি প্রত্যন্ত এলাকায় নিয়ে গিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    তিনি দাবি করেন, পথচারীরা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করে এবং এতে তিনি সামান্য দগ্ধ হন। পুলিশের কাছে তিনি আরও জানান, হামলাকারীদের তিনি চেনেন না এবং তাদের উদ্দেশ্য সম্পর্কেও তিনি কিছু জানেন না। 

    তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কাছের একটি খামারের নিরাপত্তা ক্যামেরায় দেখা যায়, আসলে তিনিই নিজের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

    এমনকি প্রমাণ দেখানোর পরও তিনি নিজের বয়ানেই অটল থাকেন এবং দাবি করেন, শরীরে থাকা পোড়া দাগই তার নির্দোষতার প্রমাণ।

    প্রতিবেদনে বলা হয়, গাড়িটির ওপর এখনো মোটরযান সম্পত্তি কর বকেয়া ছিল, যদিও পরিমাণ প্রকাশ করা হয়নি। প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের গাড়িটি বিক্রি করা কর বকেয়া থাকার কারণে কঠিন হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আগুন লাগিয়ে বীমার টাকা তোলার পরিকল্পনা করেন। 

    সবচেয়ে মজার ব্যাপার হলো, যে প্রত্যন্ত এলাকায় তিনি এই নাটক সাজিয়েছিলেন, সেখানে কেবল একটিই সিসিটিভি ক্যামেরা ছিল—আর সেটিই তার পুরো পরিকল্পনা ফাঁস করে দেয়।

    ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে বীমা জালিয়াতি বা অন্য কোনো অপরাধের অভিযোগ আনেনি পুলিশ। তবে নিজের পোরশে ৯১১ গাড়িটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়তো তার জন্যই সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন