শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভিন্ন স্বাদে মিষ্টি কুমড়ার হালুয়া রেসিপি

    ভিন্ন স্বাদে মিষ্টি কুমড়ার হালুয়া রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুজি বা গাজরের হালুয়া তো অনেকেই খেয়েছেন। কিন্তু মিষ্টি কুমড়ার হালুয়া কি কখনো খেয়েছেন? এটি একেবারে অন্য রকম স্বাদের একটি হালুয়া, যা সহজ উপকরণে ঘরে তৈরি করা সম্ভব।

    উপকরণ

    কিউব করে কাটা মিষ্টি কুমড়া – ৪ কাপ

    চিনি – ১ কাপ
    দুধ – ১ কাপ
    পানি – ২ কাপ
    ঘি – ৪ টেবিল চামচ
    কিশমিশ – ২ টেবিল চামচ
    পেস্তা বাদাম কুচি – ২ টেবিল চামচ
    দারুচিনি – ২ টুকরা
    লবণ – প্রয়োজনমতো
    প্রস্তুত প্রণালি
    মিষ্টি কুমড়া ধুয়ে কিউব করে কাটুন।

    একটি প্যানে মিষ্টি কুমড়া ও পানি দিয়ে সেদ্ধ করুন। নরম হলে পানি ঝরিয়ে চটকিয়ে নিন। একটি কড়াইতে ঘি গরম করে দারুচিনি ও চটকানো কুমড়া দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার দুধ, চিনি এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। শেষে কিশমিশ ও পেস্তা বাদাম কুচি মিশিয়ে দিন। নামানোর আগে সামান্য এলাচ গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন।

    গরম গরম পরিবেশন করুন অথবা ঠান্ডা করে বরফির মতো কেটে পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ