বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর নতুন কমিটির অভিষেক

    আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর নতুন কমিটির অভিষেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেটের প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন 'সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ' আমিরাত শাখার নতুন কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো এই নতুন কমিটি।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) আজমান প্রদেশের উম্মুল মুমীনিন উইমেন্স এসোসিয়েশনের জাহরা হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি গীতিকবি আজাদ লালনের সভাপতিত্ব প্রকৌশলী আব্দুল কাইয়ূম ও হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি ও সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার,যুক্তরাজ্য থেকে আগত হযরত মাওলানা আব্দুল মোন্তাকিম খলিফায়ে ফুলতলী,কমিউনিটি নেতা ইসমাইল গণি চৌধুরী, আব্দুল আলিম সিআইপি, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, দেলোয়ার হোসেন চৌধুরী প্রমূখ। 

    অভিষেক পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের গুনী শিল্পীদের গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী সামিদা চৌধুরী পপি, জাবেদ আহমদ মাসুম, বৈশাখী ও বঙ্গ শিমুল। অনুষ্ঠানে প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাজন রাজা ও পাগল হাসান এর গানের মাধ্যমে স্মরণ করে তাদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন